প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: 2:43 PM, December 31, 2020

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রভাতবেলা ডেস্ক:

বিশ্ববিদ্যালয় ভর্তি ও ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাসান মাহমুদ, মানিক কুমার প্রামানিক, মো. শরিফুল ইসলাম, রিপন কুমার, নাফিউল ইসলাম তাহসিন, রকিবুল হাসান ও রাশেদুল সজিব।

সিআইডি জানায়, আটককৃতদের মধ্যে হাসান মাহমুদ ও রাশেদুল সজিবকে গত ২২ ডিসেম্বার রাজধানীর মালিবাগ মোড় থেকে আটক করা হয়।

এদের তথ্যের ভিত্তিতে বাকিদের বিভিন্নস্থান থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ