সিলেট | |
প্রকাশিত: 12:53 PM, February 11, 2021
প্রভাতবেলা ডেস্ক:
ফেনীতে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলা হয়েছে।
শপথ নেয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে জেলার দাগনভূঞার জিরো পয়েন্টে পৌঁছলে দুর্বৃত্তরা তার গাড়ি বহরে হামলা করে বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা নিজেই।
তিনি জানান, শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে।
এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট পৌর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম (৫০) আহত হন। দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে আমি মনে করি। তবে তারা যতোই হামলা করুক আমি সত্য কথা বলা থেকে নিবৃত্ত হবো না। আল্লাহর রহমতে যদি সহিসালামতে শপথ নিতে পারি তবে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।
দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমদ জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি