সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩
প্রতিনিধি, গোয়াইনঘাট:
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার বাড়ি সংলগ্ন দোকান ও বসত বাড়িতে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩) মারা যান।
একই ঘটনায় ইয়াকুব মিয়া, তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ উদ্ধার করে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুলসহ প্রশাসন ও পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তাগণ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি