সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩
গত রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুর রহমান হবিগঞ্জের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) হাসানুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, রফিক উদ্দিন নামের এক ব্যক্তি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ থেকে থ্রি ফেইজ লাইনের বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করছিলেন। গত বছরের ৩১ মে তার প্রিপেইড মিটার রিচার্জ না হওয়ায় সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি মিটারটি নষ্ট হয়ে গেছে বলে লাইনম্যান দিয়ে খুলে নেন।
গত বছরের ১ জুন রফিক উদ্দিন, তার ভাই নাসির উদ্দিন ও লিয়াকত আলীসহ হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাঁদনী আক্তারের অফিস কক্ষে আসেন। এ সময় নতুন মিটার স্থাপনের জন্য লিয়াকত আলী হাত দিয়ে ৬০ হাজার টাকা প্রদান করে। কিন্তু চাঁদনী আক্তার ৮০ হাজার টাকার ১ পয়সা কম হলেও মিটার দিতে পারবেন না বলে দেন। নিরুপায় হয়ে আরো ২০ হাজার টাকা দিতে রাজি হন। চাঁদনী আক্তারের এছাড়াও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েক লাখ টাকা মাসোয়ারা চাঁদা নেওয়ারও অভিযোগ রয়েছে।
হবিগঞ্জ দুদকের পিপি অ্যাডভোকেট সামছুল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, রফিক উদ্দিন নামে এক গ্রাহকের প্রিপেইড মিটার সঠিক থাকার পরও তা নষ্ট বলে প্রতারণার আশ্রয় নিয়ে ঘুস দাবি করেন পিডিবির লোকজন। এ ব্যাপারে ওই গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে দুদক মামলা দায়ের করেছে। এই মামলা দায়েরের ফলে গ্রাহকরা হয়রানি থেকে রক্ষা পাবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি