লো স্কোরিং ম্যাচে অনির্বাণের জয়

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

লো স্কোরিং ম্যাচে অনির্বাণের জয়

তানজীল শাহরিয়ার: ৯৮ রানে অলআউট হলেও, বোলারদের নৈপূন্যে ৩৭ রানের ‘বড়ো’ ব্যবধানে ইয়াং পেগাসাস ক্লাবকে হারিয়ে মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’-এ ১ম ম্যাচে জয় তুলে নিয়েছে অনির্বাণ ক্রীড়া চক্র।

 

 

 

সকালে টসে জয়লাভ করে অনির্বাণকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইয়াং পেগাসাস। হিমেল হাওয়া, উইকেটের আদ্রতার সদ্বব্যবহার করে শুরু থেকেই অনির্বাণের ব্যাটারদের চেপে ধরে ইয়াং পেগাসাসের বোলাররা। ৩য় ওভারে দলীয় ১৮ রানে ১ম উইকেট হারানো অনির্বাণের ৫জন ব্যাটার যখন সাজঘরে ফিরেছেন, স্কোর বোর্ডে তখন রান সংখ্যা মাত্র ৪২!

 

 

 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত ৯৮ রান পর্যন্ত পোঁছায় অনির্বাণ। ৫০ ওভারের খেলায় ৩৮.১ ওভারেই সব উইকেট খোয়ায় তারা। রান তুলেছে শম্বুকগতিতে।

 

 

অপেনার রাজু এবং লোয়ার মিডল অর্ডারে নামা শ্রাবণ — দুইজনই ২৭ রান করে তোলেন। আসাদ ১২, পলাশ ১০ রান করেন। অনির্বাণের তিন জন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। ৭ জন ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি!

আরও পড়ুন  করোনা উপসর্গ নিয়ে কমলগঞ্জে যুবকের মৃত্যু

 

 

ইয়াং পেগাসাস ক্লাবের সাইমন ১০ অভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪-এ এটি ২য় ৫ উইকেট শিকার! রাহিম ২টি, দীপন, ইমন ১টি করে উইকেট লাভ করেন।

 

 

উদ্বোধনী জুটিতে ৭.৪ অভারে ২৪ রান তুললেও শেষ পর্যন্ত ২৬ অভার খেলে ৬১ রানে অলআউট হয় ইয়াং পেগাসাস। একপ্রান্তে রাহি ১৯ রান করলেও অন্য কোনো ব্যাটার উইকেটে থিতু হতে পারেননি। ফলে মাত্র ৯৮ রান তাড়া করতে নেমে ৩৭ রানের ‘বড়ো’ ব্যবধানে হারতে হয়েছে পেগাসাসকে।

 

 

মুকুলের বাঁহাতি স্পিন আর শাহনূরের অফ স্পিনে যেন খাবি খেয়েছে ব্যাটাররা। অনির্বাণের বোলারদের ঘূর্ণীর সামনে উইকেটে আসা যাওয়া ‘মিছিলে’ পরিণত হয়েছে।

 

 

উমেদ (১১), জাবেদ (১০) কিছু সময় উইকেটে থাকলেও অন্য ব্যাটাররা দুই অঙ্ক ছুঁতে পারেননি!

 

 

অনির্বাণের মুকুল ১৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। শাহনূর ১৮ রানের বিনিময়ে তুলে নেন ৩টি উইকেট। আসাদ ১৬ রান দিয়ে ২টি, ইমরান ৪ অভারে ৪ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

আরও পড়ুন  রাত ৯টার পর পূজামন্ডপে প্রবেশ নিষিদ্ধ- এসএমপি

 

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনির্বাণ ক্রীড়া চক্রের মুকুল।

 

 

আগামিকাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে ওয়ান্ডারার্স ক্লাব।

 

সর্বশেষ সংবাদ