শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ

প্রকাশিত: 7:47 PM, July 30, 2026

শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ

শহীদ তুরাব স্মরণে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বৃক্ষরোপণ। 

তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

প্রভাতবেলা প্রতিবেদক ♦ সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব আমাদের সহকর্মী। মহান রব যেন তার শাহাদাতকে কবুল করেন। জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শহীদ তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক। আমাদের সর্বোচ্চ চাওয়া এটাই।

সাম্প্রতিক সময়ে শহীদ তুরাব হয়ে গেছে বিভিন্ন সংস্থা সংগঠনের আত্মপ্রচারের মাধ্যম। আমরা তুরাব হত্যার বিচার চাই। কিন্তু তা নিয়ে আত্মপ্রচার চাইনা।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩২ নং ওয়ার্ডের সুন্দরবন আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় ছদকায়ে জারিয়া হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড়ভাই আবুল আহসান মোঃ আজরফ জাবুর।
বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো চীফ ফয়সাল আমিন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্যা নিউ ন্যাশনের ব্যুরো চীফ শফিক আহমদ শফি, দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক কাজির বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রন্জন চন্দ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ ও দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

আরও পড়ুন  বিএনপি  একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়ঃ ফখরুল 

 

সর্বশেষ সংবাদ