জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্যকে সুসংহত করার বিকল্প নেই

প্রকাশিত: 7:52 PM, August 5, 2026

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্যকে সুসংহত করার বিকল্প নেই
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা।

প্রভাতবেলা প্রতিবেদক ♦ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক,  সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।

 বক্তব্য রাখছেন সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক ডা. শামীমুর রহমান

বক্তব্য রাখছেন সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক ডা. শামীমুর রহমান

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বিশিষ্ট চিকিৎসক ও এনডিএফ সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ড. হোসাইন আহমদ, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ও সিলেটের রাজপথের সম্মুখসারির জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা শরীফ মাহমুদ।
সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল।

আরও পড়ুন  কানাইঘাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বক্তব্য রাখেন, সাংবাদিক ও লেখক কবি মুহিত চৌধুরী, এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ও নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।

উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহমদ, সিন্টু রঞ্জন চন্দ, মুনশী ইকবাল, সিলেট ভয়েস ডটকম এর প্রকাশক সেলিনা চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সুবর্না হামিদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, সাংবাদিক মুহিবুর মিসলু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ দেড় হাজার মানুষের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান কোনভাবেই খাটো করে দেখা যাবেনা। গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে দ্বন্ধ সংঘাত বাধিয়ে ফ্যাসিস্টদের ফায়দা নেয়ার সুযোগ বন্ধ করতে হবে। বিএনপি সরকারে আছে ৬ মাস হলো। আমরা এখনই প্রাপ্তি নিয়ে হতাশ হতে চাইনা। আমরা প্রত্যাশা রাখছি সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জাতীয় ঐক্যকে সুসংহত করবে। কিন্তু সরকারে সদিচছা থাকলেও প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের কারণে জাতির প্রত্যাশা পূরণে নানা বাঁধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে সরকারকে আরো সতর্ক থাকতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর ডা. শামীমুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিচ্ছিন্ন ঘটনা কিংবা ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এটি দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদী আন্দোলনের ফসল। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব মিলাতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় যাওয়ার ৬ মাস চলছে। কাঙ্খিত পরিবর্তনে  জন্য অপেক্ষা করতে হবে। সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কিন্তু নির্বাচিত সরকারকে ব্যর্থ করলে পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে আরও ৪০ বছরেও সরানো যাবেনা।

আরও পড়ুন  এসআই আকবরকে পিবিআই’র কাছে হস্তান্তর

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির অন্যতম শ্রেষ্ট অর্জন, আমরা জুলাইকে ভুলবোনা, জুলাইকে মুছে দিতে দিবোনা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জাতীয় ঐক্যের সার্থে জামায়াত যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি সরকার জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। কিন্তু ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরাতে কিছুটা সময়ের প্রয়োজন। সাংবাদিক তুরাবসহ জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকার নিশ্চিত করবে। এজন্য জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে।

সভাপতির বক্তব্যে এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সুহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বিচার দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে বলে আমাদের প্রত্যাশা। তবে গণঅভ্যুত্থান শক্তিদের মাঝে বিভক্তি ও সংঘাত জাতির প্রাপ্তিকে ধুলিস্মাৎ করে দিতে পারে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ