বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযান

প্রকাশিত: 6:11 AM, August 27, 2026

বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযান

বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযান

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার অন্তর্গত ৬নং বড়লেখা ইউনিয়নের ৫নং ওয়ার্ড (জফরপুর) শাখা জামায়াতের সাবেক সভাপতি, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী  নজরুল ইসলামের বাড়িতে গতকাল রাতে এক পুলিশি অভিযানের খবর পাওয়া যায়।

পুলিশ সুত্রে জানা যায়, জামায়াত নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে বড়লেখা থানায় গত ১৯/০২/২০২৬ইং তারিখে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে ঐ মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে বিগত আওয়ামী সরকারের আমলে ২০১৩ ও ২০১৪ সালে বড়লেখা থানায় আরো ২টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ২০১৩ সালের মামলাটিতে গত মাসে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। উপরোক্ত সকল মামলায় পলাতক আসামী হিসেবে তাঁর নাম থানায় নতিভুক্ত থাকায় গতকাল ২৬ আগষ্ট (বুধবার) রাত অনুমান ১১ ঘটিকার সময় বড়লেখা থানা পুলিশ উপজেলার জফরপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে এ অভিযান করে।

আরও পড়ুন  রাজনগরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

তবে উক্ত অভিযানে নজরুল ইসলামকে গ্রেফতার করতে না পারলেও তাঁকে গ্রেফতার করতে পুলিশের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, উক্ত পুলিশি অভিযানের সময় পুলিশ সদস্যরা নজরুল ইসলামকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে এবং ভয় ভীতি প্রদর্শন করে।

উল্লেখ্য নজরুল ইসলামের বিরুদ্ধে আদালত হতে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকায় তাঁকে গ্রেফতার করার লক্ষ্যে বারবার তাঁর বাড়িতে পুলিশ অভিযান করে থাকে, যার ফলে নজরুল ইসলামের পরিবারের সদস্যরা সর্বদা পুলিশি হয়রানির আতঙ্কে থাকেন বলে জানা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ