দক্ষিণপাড়ার সাইফুরকে ধরতে বাড়িতে পুলিশের অভিযান

প্রকাশিত: 10:14 AM, July 2, 2025

দক্ষিণপাড়ার সাইফুরকে ধরতে বাড়িতে পুলিশের অভিযান

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের গ্রামের আব্দুল গফফার খানের ছেলে সাইফুর রহমান খানকে ধরতে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (০২/০৭/২৫ইং) তার বাড়িতে সাইফুরকে গ্রেফতার করতে কুলাউড়া থানা পুলিশের একটি দল হাজির হয়। পুলিশ জানায় সাইফুরের নামে সিলেটের কোতোয়ালি ও এয়ারপোর্টে থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্ট আছে। আদালত থেকে আমাদের কাছে তাকে ধরতে আদেশ আছে।

বিষয়টি হয়রানি হিসেবে মনে করের সাইফুর রহমান খানের পরিবার। এই বিষয়ে সাইফুরের মা বলেন গত ৫ আগস্ট ২০২৪ হাসিনা পালিয়ে গেল। তার আগে আমার ছেলে হাসিনার বাহিনী দ্বারা হামলা মামলার শিকার হয়ে ২০২৩ সালের নভেম্বরে দেশ ছাড়ে। এখনো সাজানো মিথ্যা মামলায় আমার ছেলেকে গ্রেফতার করতে পুলিশ আসে। ইউনুস সরকার আসলেই কোনো পরিবর্তন করতে পারে নাই। আগেও পুলিশ আওয়ামীলীগ হয়রানি করতো এখনো তার ভিন্ন নামে করে, আমরা এখন নিরুপায়।
এই বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান আমাদের কাছে আদালতের আদেশ আছে তাই অভিযান চালিয়েছি। এইটা আমাদের রুটিন ওয়ার্ক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ