সিলেট | |
প্রকাশিত: 1:35 PM, March 30, 2021
বিশ্বভূবন ডেস্ক:
বিতর্কিত সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে সাধারণ জনতাকে হত্যার অভিযোগে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২৯ মার্চ) বিবৃতির মাধ্যমে সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি ক্যাথরিন টাই। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি।
ক্যাথরিন টাই জানিয়েছেন, যতদিন না মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, ততদিন এই নির্দেশিকা বলবৎ থাকবে। খবর ইয়াহু নিউজের
টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি বলেন, মিয়ানমারের হিংসার কড়া নিন্দা করছি। সাধারণ নাগরিকদের ওপর যেভাবে সেখানে অত্যাচার চলছে, তা অকল্পনীয়। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো প্রতিবাদকারী, ছাত্র, কর্মী, শ্রমিকদের ওপর অত্যাচার চলছে। এই পরিস্থিতির কঠোর বিরোধিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র। গোটা বিশ্ব এই ছবি দেখে স্তম্ভিত।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে কাজ চলছে। সংবাদ মাধ্যমের খবরে জানলাম, সেখানে অনেক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য, ভীষণ নিন্দনীয়।
জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস টুইট বার্তায় বলেছেন, মিয়ানমারে সেনাবাহিনীর বিরামহীন অভিযান একেবারেই মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক মহলের খুব তাড়াতাড়ি এক হয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা দরকার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ইটালি, ডেনমার্ক, গ্রিস, নেদারল্যান্ডস, ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা ইতিমধ্যে অং সান সু চির মুক্তি এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোয় মিয়ানমার সেনা সরকারের নিন্দা জানিয়েছে।
মিয়ানমারে গণতন্ত্রপন্থি বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স ফর পলিটিকাল প্রিজনারস (এএপিপি)। এতে আহত হয়েছেন হাজার খানেক মানুষ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি