সিলেট | |
প্রকাশিত: 2:15 PM, February 4, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
জাতীয় দলে ফিরলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। চলতি মাসে অজিদের দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ হয়েছে তার।
এর আগে, মানসিক অবসাদের জন্য গত বছর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে ফিরে অস্ট্রেলিয়ান ঘরোয়া বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সকে নেতৃত্ব দিয়ে ব্যাট হাতেও দারুণ সফল ছিলেন এই তারকা ব্যাটসম্যান।
ম্যাক্সওয়েল সুযোগ পেলেও তারই মেলবোর্ন সতীর্থ মার্কাস স্টোইনিস বিগ ব্যাশে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পরও ব্রাত্য রয়ে গেলেন। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথরা ইনজুরিতে পড়লে তবেই স্ট্যান্ডবাই হিসেবে জায়গা পাবেন তিনি।
অস্ট্রেলিয়া জাতীয় দল প্রোটিয়া সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান তিনটি ওয়ানডে খেলবে। আগামী ২১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি