আলীয়া ময়দানমূখী মিছিলে মূখর সিলেট|| প্রস্তুত সমাবেশস্থল

প্রকাশিত: 3:27 PM, July 9, 2023

আলীয়া ময়দানমূখী মিছিলে মূখর সিলেট|| প্রস্তুত সমাবেশস্থল

আলীয়া ময়দানমূখী মিছিলে মূখর সিলেট|| প্রস্তুত সমাবেশস্থল

প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট♦ নগর সিলেটের সড়কে সড়কে মিছিল আর মিছিল। শ্লোগানে মূখর রাজপথ। সরকার বিরোধী শ্লোগানের সাথে শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমান আর নিজ নেতার নামেই শ্লোগান আকাশ ছোঁয়া।

আলীয়া মাদরাসা ময়দানমূখী শ্লোগানমূখর মিছিলে এখনো কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। অনেকটা দর্শকের ভূমিকায়।

এর আগে নানা নাটকশেষে গতরাত ১২ টার দিকে পুলিশ প্রশাসন থেকে আলীয়া মাদরাসা ময়দানে তারুণ্যের সমাবেশ করার অনুমতি দেয়া হয়

জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সিলেটে তারুণ্যের সমাবেশ আহবান করা হয় মাস খানেক আগে। আজ রোববার দুপুর ১২ টার দিকে স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ সহ আলীয়া মাদরাসা ময়দানে পৌঁছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি মসরুর রাসেল। তাঁরা সমাবেশ স্থলের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করে তারুন্যের সমাবেশ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে নোবেল দেয়ার দাবীতে মানববন্ধন

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ