ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবিরোধী সভা

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

শনিবার সকাল ৯ টায় ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় সিলেট –এর উদ্যেগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্যে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, অনেক কস্ট আর ত্যাগে পাওয়া বাংলাদেশকে সন্ত্রাসী ও জঙ্গিদের দ্বারা নস্ট হতে দেওয়া হবে না। আমরা সবাই শক্তি-সাহস নিয়ে সকল অপশক্তির মোকাবেলা করবো। জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম। সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীহট্র সংস্কৃতি কলেজের অধ্যক্ষ ড.দীলিপ কুমার দাশ চৌধুরী এডভোকেট,সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, ইমাম আহমদ আলী, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কমলা সোম,শিক্ষক প্রতিনিধি আফিয়া বেগম,শিক্ষক মোহিত আহমদ,শিক্ষক মোহিত কান্তি দাশ মণি,শিক্ষক অপুর্ব বৈদ্য প্রমুখ।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহিম জান্নাত মিলার। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুল কাদির।বিজ্ঞপ্তি।

সর্বশেষ সংবাদ