সিলেট | |
প্রকাশিত: 10:29 AM, October 29, 2023
হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এ তথ্য দিয়েছে। সীমান্ত পেরিয়ে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক শুক্রবার অনুপ্রবেশ করলে উত্তর গাজার বেইত হানুন এবং মধ্য গাজার বুরেজের কাছে ভয়াবহ যুদ্ধ হয় বলে হামাসের বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, গাজা উপত্যকায় কিছু সৈন্য ঢুকেছে বলে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর নির দিনার। তবে তিনি স্থল অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেননি। তিনি দাবি করেন, ইসরায়েলি সৈন্য এবং ট্যাঙ্ক গাজা উপত্যকার ভেতরে অবস্থান করছে এবং তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শনিবারও তাদের সৈন্য ও ট্যাঙ্ক গাজার ভেতরেই ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, বিমান হামলার পাশাপাশি পদাতিক, সাঁজোয়া, ইঞ্জিনিয়ারিং এবং আর্টিলারি বাহিনী গাজা আক্রমণে অংশ নিচ্ছে।
এ পরিস্থিতিতে হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের মুক্তির বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা বন্ধ হয়ে গেছে। তবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দাহ বলেছেন, ইসরায়েল যদি জিম্মি সংকটের সমাধান চায় তাহলে আমরা প্রস্তুত। ইসরায়েলের কারাগারে থাকা ৬ হাজার ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে তা হতে পারে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত হামাসের হাতে থাকা ৫০ জিম্মি নিহত হয়েছেন বলেও তিনি জানান। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, গাজায় সর্বাত্মক স্থল অভিযান শুরু হয়েছে। ইসরায়েলিদের ধৈর্য ধরতে হবে। ইসরায়েলি সেনারা ইতোমধ্যে গাজায় অপারেশন চালাচ্ছে। ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধের ব্যাপারে ঐক্যবদ্ধ। যুদ্ধ দীর্ঘায়িত হবে। আমরা তাতে জিততে চলেছি। যুদ্ধবন্দিদের যে কোনোভাবেই মুক্ত করা হবে। গতকাল গাজার দক্ষিণাঞ্চল কামানের গোলা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কম্পমান ছিল। অবিরাম বিস্ফোরণে গাজার মাটি থরথর করে কাঁপছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি