গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 11:57 AM, July 22, 2020

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, গোলাপগঞ্জ:

 

সিলেটের গোলাপগঞ্জে জামিল আহমদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে পৌর এলাকার উত্তর রণকেলী গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।

 

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে নিজ গ্রাম থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-২৭, তারিখ-২১/০৭/২০২০ খ্রিঃ) দায়ের করা হয়েছে।

 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ