চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: 2:37 PM, June 14, 2020

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

 

প্রভাতবেলা ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

শনিবার (১৩ জুন) দুপুর ২টা ১০ মিনিটে চুনারুঘাট থানাধীন দক্ষিণ দেওরগাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুইটি মোবাইল জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত মো. মহিবুর রহমান (২৬) হবিগঞ্জের চুনারুঘাটের খড়মপুর বস্তি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও মো. বাবুল মিয়া (৩৪) একই উপজেলার দেওর গাছ গ্রামের আ. মোতালেবের ছেলে।

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ