সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭
অলিউর রহমান জুয়েল, সিলেট আদালত থেকে:
বিচারের রায় ঘোষণার পর পুলিশ যখন বদরুলকে বের করে নিয়ে আসে তখন সিঁড়ি বেয়ে নামতে নামতে খাদিজাদের সাবেক লজিং মাস্টার ও শাবি’র মেধাবী ছাত্র বদরুল আলম উচ্চকণ্ঠে বলছিলেন- ‘জয় বাংলা- দেখা হবে এই বাংলায়- এ ঋণের শেষ নেই- সব অন্যায়- অবিচার।’
পুলিশ বেষ্টনিতে থাকা বদরুল সাংবাদিকদের সাথে আলাপ করতে না পারায় উচ্চকণ্ঠে এ কথাগুলো বলতে বলতে আদালত থেকে বেরিয়ে যান।
এর আগে ২৭ ফেব্রুয়ারি (রোববার) সিলেট আদালতে হাজির করা হয় আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে। রোববার বেলা ১১টা ৫০ মিনিটে তাকে আদালতে আনা হয়। এদিন খাদিজার এক তরফা বক্তব্য শুনে বদরুল ঠিক তখনই বিচারককে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আমি কিছু বলতে চাই। আমাকে একটা সুযোগ দিন। আমি সত্য কথা বলবো। আমি একজন শিক্ষক ছিলাম, আমি বঙ্গবন্ধুর সৈনিক।’
এসময় বদরুলকে সতর্ক করে দেন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো। বিচারক বলেন, ‘আদালত বক্তৃতা দেয়ার জায়গা নয়।’ বিচারকের কাছ থেকে অনুমতি না পেয়ে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন বদরুল।
ওই সময় ফের উত্তেজিত বদরুল চিৎকার করে বলতে থাকেন, ‘তুমি সুখী হও, খাদিজা। বিচারক আল্লাাহ আছেন। আমার ফাঁসি হোক। তুমি আমার পরিবারকে পথে বসিয়েছ। মিথ্যাবাদী।’
এসময় বদরুলের আইনজীবি ও উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিবৃত্ত করে এজলাস থেকে বের করে নিয়ে যান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি