ঝুলন গোস্বামী’র নামে ভারতে স্মারক ডাকটিকিট

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮

ঝুলন গোস্বামী’র নামে ভারতে স্মারক ডাকটিকিট

মাঠে ময়দানে প্রতিবেদকঃ একজন নারী ক্রীড়াবিদের জন্য এ-এক বড় সম্মান। বড় সৌভাগ্যের। দেশের রাষ্ট্রিয় ডাক বিভাগের নিকট থেকে শ্রদ্ধা ও ভালবাসার সিক্ত হতে পারা। ভারতের ডানহাতি ফাস্ট বোলার ঝুলন গোস্বামী’র নামে ভারতীয় ডাক বিভাগ স্ট্যাম্প ছেড়েছে। সম্প্রতি ঝুলন গোস্বামী প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেট পাবার গৌবর অর্জন করেন। ঝুলনের কৃতিত্বে পুরো ভারত আনন্দে ভাসছে। তার এই অসাধারণ পারফরম্যান্স ভারতীয়দের জন্য সম্মানের। ঝুলনের ছবিসহ স্মারক স্ট্যাম্প ছেড়েছে ডাক বিভাগ। ভারতীয় এই গতি মানবী নিজেকে নিয়ে গেছেন অন্যন্য এক উচ্চতায়।

নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ভারতের ডানহাতি ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। সম্প্রতি পোচেস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ঝুলন এই রেকর্ড গড়েন। এই রেকর্ড গড়তে ঝুলুন পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজপ্যাট্রিককে। ফিটজপ্যাট্রিকের একদিনের ক্রিকেটে উইকেট সংখ্যা ছিল ১৮০টি। দক্ষিণ আফ্রিকার রেইসিবে এসতোজাকেকে আউট করার মাধ্যমে দারুন এই রেকর্ডের অধিকারী হয়েছেন ঝুলন। ম্যাচে মাত্র ৭.৩ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট দখল করেছেন ঝুলন। ভারতীয় দলে ২০০২ সালের ৬ই জানুয়ারী ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে ঝুলনের আন্তর্জাতিক অভিষেক হয়। নারী ক্রিকেটে অন্যতম দ্রুততম বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বেশ ভাল ভাবে। দীর্ঘ দেহী (৫ ফুট ১১ ইঞ্চি) এই নারী ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে বেশ খ্যাতি কুড়িয়েছেন তার গতিময় গোলা ছুড়ে। ফাস্ট বোলার হিসেবে স্বীকৃত ঝুলন ভারতীয় দলের একজন চৌকশ অল-রাউন্ডার।

আরও পড়ুন  ২৪ সদস্যের দল ঘোষণা, নেই মাশরাফি

পশ্চিম বংগের নদিয়ায় ২৫ নভেম্বর ১৯৮২ সালে জন্ম গ্রহণ করেন ঝুলন গোস্বামী। খেলেছেন বেঙ্গল উমেন, ইস্ট জোন উমেন এবং এশিয়ান উমেন এলেভেন দলের হয়ে ক্রিকেট দলের হয়ে। ভারতীয় দলে ২০০২ সালের জানুয়ারীতে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় ঝুলন গোস্বামী’র। একই বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ২০০৬-০৭ মৌসুমে। ইংল্যান্ডে প্রথম টেস্ট সিরিজ জয়ী দলের ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ঝুলন।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অসাধারণ বোলিং করেছেন। নির্ধারিত ১০ ওভারে, ৩টে মেডেন ওভার সহ ২৩ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। তবে আপেক্ষ। দু’বারের বিশ্বকাপ ফাইনালে খেলা ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় এখনও অধরা রয়ে গেছে।

ক্যারিয়ারে তার সেরা বোলিং পরিসংখ্যান ৩১ রানে ৬ উইকেট। এখনও পর্যন্ত খেলেছেন ১৬৯টি ম্যাচ। টেস্ট ম্যাচ খেলেছেন ১০টি। ২০০৫ এবং ২০১৭ মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌছায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০১৭ বিশ্বকাপ ফাইনালে ১০ ওভারে, ৩ মেডেন ওভার সহ ২৩ রান দিনে ৩ উইকেট লাভ করেন ঝুলন। তবে দুইবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছালেও বিশ্বকাপ জয় এখনও অধরা ভারতীয় মহিলা ক্রিকেট দলের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে ঝুলনের ঝুলিতে জমা আছে ৯৯৫ রান।  ঝুলন গোস্বামী ২০০৭ সালের বর্ষসেরা আইসিসি নারী খেলোয়াড় পুরস্কার লাভ করেন। এছাড়া ২০১০ সালে অর্জুন পুরস্কার লাভ করেন। ২০১১ সালের শ্রেষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে এম এ চিদাম্বরম ট্রফি জিতে নেন। ২০১২ সালে ক্রীড়া ক্ষেত্রের বিশেষ অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরষ্কার লাভ করেন ঝুলন। তিনি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ