ঢাকা ছাড়লেন আরও ৩২৮ মার্কিন নাগরিক

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

ঢাকা ছাড়লেন আরও ৩২৮ মার্কিন নাগরিক

 

প্রভাতবেলা প্রতিবেদক:

বিশ্বব্যাপী কোভিড-১৯’এর প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের ১৭ শিশুসহ ৩২৮ নাগরিক সোমবার ঢাকা ছেড়ে নিজ দেশের পথে যাত্রা করেছে। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে তৃতীয় বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। এর আগে আরও দুইটি ফ্লাইটে আমেরিকান কয়েকশ নাগরিক ঢাকা ছেড়েছে।

 

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক বার্তায় জানানো হয়, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বিশ্বব্যাপী কোভিড-১৯’এর প্রাদুর্ভাবের ফলে আমেরিকার কয়েক’শ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য তৃতীয় চার্টার বিমানের ব্যবস্থা করেছে। এটি ৩০ মার্চ ও ৫ এপ্রিল এর পর তৃতীয় প্রত্যাবর্তন বিমান। যুক্তরাষ্ট্রের সকল নাগরিক যারা নিশ্চিত যাত্রী হিসেবে ১৩ এপ্রিল এবং গত ৫ এপ্রিল ও ৩০ মার্চ বিমানবন্দরে এসেছিলেন, তারা সকলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চড়তে সক্ষম হয়েছেন।

 

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বিমানবন্দরে এ আয়োজন পরিদর্শন এবং বিদায়ী যাত্রীদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা কাতার এয়ারওয়েজের এই তৃতীয় বিশেষ চার্টার বিমানটির আয়োজনে সহায়তা করেছেন।

আরও পড়ুন  আবারও দূষিত শহরের শীর্ষে ঢাকা

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ