সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
আফগানিস্তানে তালেবানের পৃথক দু’টি বোমা হামলায় দেশটির অন্তত ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। ওইসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন বেসামরিক মানুষ। বুধবার আফগানিস্তানের গাজনি রাজ্যে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র বাহিল আহমেদ সংবাদ সংস্থা আনাদুলুকে জানায়, দক্ষিণ কান্দাহার রাজ্যের শাহ ওয়ালি কোট জেলায় তালেবানদের একটি আত্মঘাতী কার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ আফগান পুলিশের মৃত্যু হয়। আহত হয়েছে আর ২০ জন।
এদিকে, তালেবানদের দাবি, ল্যান্ড মাইন নামক বোমা হামলায় আফগানের আরও ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। গাজনি রাজ্যের ওই হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
বাহিল আহমেদ বলেন, তালেবানদের মূল লক্ষ্য ছিল জেলা পুলিশ হেড কোয়ার্টার। কিন্তু টার্গেট বিচ্ছিন্ন হয়ে পুলিশ সদর দপ্তরের খুব কাছেই বিস্ফোরণটি ঘটে।
তালেবান মুখপাত্র কারী ইউসুফ আহমদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এটি ছিল একটি কৌশলগত আক্রমণ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি