সিলেট | |
প্রকাশিত: 8:58 PM, August 31, 2020
বিশ্বভূবন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি । ঘাতক করোনার কাছে হেরে গেলেন প্রণব মুখার্জি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার (৩১ আগস্ট) ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
এক টুইট বার্তায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জানান, আমার পিতা কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আরআর হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা থাকার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়ে উঠেনি।
এদিকে সোমাবার সকালেই ভারতের আর্মি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অবনতির দিকে।গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে।
প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল। ০৯ আগস্ট রাতে বাথরুমে পড়ে যান ভারতের সাবেক এ রাষ্ট্রপতি। ১০ আগস্ট সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।
প্রণব মুখার্জির অস্ত্রোপচার হয়। এতে মাথায় জমাট বাঁধা রক্ত বের করা হয়। রাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়৷ সোমবার (১০ আগস্ট) হাসপাতালে ভর্তির আগেও প্রণব মুখার্জি নিজেই টুইট করে জানান, তাঁর করোনা পজিটিভ৷
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি। বরং রাজনীতি থেকে অবসর নেন। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়।
১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি