সিলেট | |
প্রকাশিত: 6:16 PM, January 28, 2020
মো. রেজাউল হক ডালিম :: \’৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা\’ প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে মূল গণনার কাজ হবে ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। এ সময় দেশের সব মানুষকে গণনা করা হবে। এদিকে, প্রকল্পের আওতায় শুমারির গণনা কাজের প্রস্তুতি হিসেবে আগামী (ফেব্রুয়ারি) মাসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেশব্যাপী খানা তালিকা প্রণয়ন কার্যক্রম পরিচালিত হবে। এরই ধারাবাহিকতায় সিলেটেও আগামী মাসে মোবাইল এ্যাপ্লিকেশনের মাধ্যমে খানা তালিকা প্রণয়ন কার্যক্রম সম্পন্ন হবে। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো সিলেট বিভাগীয় কার্যালয়ের অধিনে চলবে এ কার্যক্রম।
বিবিএস\’র সিলেট বিভাগীয় যুগ্মপরিচালক মো. আতিকুল কবির মঙ্গলবার দুপুরে বলেন, আগামী মাস (ফেব্রুয়ারি)-এর ১৮ থেকে ২৮ তারিখ পর্যন্ত সিলেটের সকল উপজেলায় একযোগে মোবাইল এ্যাপ্লিকেশনের মাধ্যমে খানা তালিকা প্রণয়ন কার্যক্রম চলবে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে এলাকাভিত্তিক \’ম্যাপিং অপারেশন\’ ও \’প্রাথমকি তালিকা\’।
তিনি আরও বলেন, \’ম্যাপিং অপারেশন\’ ও \’প্রাথমকি তালিকা\’র পরে মূল গণনা কার্যক্রমের আগ পর্যন্ত এই প্রকল্পের আওতায় রয়েছে আরও কাজ। দেশব্যাপী জোন ভাগ করা রয়েছে। সিলেটের জোনে \’প্রস্তিুমূলক শুমারি অপারেশন\’ চালানো হবে আগামী বছরের ২ জানুয়ারির আগ পর্যন্ত।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি (শনিবার) ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ উপলক্ষে সিলেট সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো জনশুমারি সুষ্ঠুভাবে বাস্তায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, নতুন সহস্রাব্দে পদার্পণের পর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়ে
‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ অতীতের যে কোনো শুমারি অপেক্ষা অধিক গুরুত্ব বহন করবে। বিশাল সম্ভাবনাময় এ দেশকে অর্থনৈতিক ক্ষেত্রে আরো শক্তিশালী করতে এ শুমারির বিকল্প নেই।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি\’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম। মতবিনিময়কালে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে শুমারি বাস্তবায়ন পদ্ধতি অবহিতকরণ এবং খানা তালিকা প্রণয়নসহ মূল শুমারি অনুষ্ঠান সম্পর্কে সিলেট বিভাগের বিশেষজ্ঞ এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
বিবিএস’র পরিচালক মো. জাহিদুল হক সরদার সভায় শুমারির কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
প্রভাতবেলা /২৮-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি