বিনোদন খাতে সৌদির ৬৪ বিলিয়ন ডলার বিনিয়োগ

প্রকাশিত: 8:59 PM, February 22, 2018

বিনোদন খাতে সৌদির ৬৪ বিলিয়ন ডলার বিনিয়োগ
বিনোদন খাতে আগামী দশকে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে সৌদি সরকার। দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে বড় ধরনের এ বিনিয়োগ করতে যাচ্ছে বলে আজ বৃহস্পতিবার সরকারি সূত্র জানিয়েছে।

 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিনোদন কর্তৃপক্ষের প্রধান আহমাদ বিন আকিল আল খতিব বলেন, সরকারি ও বেসরকারি উৎস থেকে এ অর্থায়ন করা হবে।

 

চলতি সপ্তাহে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালে প্রায় ৫ হাজার ইভেন্টের পরিকল্পনা রয়েছে তাদের। খতিব আরও বলেন, ‘ আমরা ইতোমধ্যে অবকাঠামো নির্মাণ করেছি এবং সেজন্য অপেরা হাউজও তৈরি করা হচ্ছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় ২০২০ সাল নাগাদ সত্যিকারের পরিবর্তন দেখা যাবে বলে জানান তিনি।

 

সাম্প্রতিক কয়েক মাসে সৌদি সরকার কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসের মত অনুষ্ঠান নারীদের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে। প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠানে লোকজনকে রাস্তায় গানের তালে নাচতে দেখা গেছে।

আরও পড়ুন  করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৫

 

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বিনোদন খাতে এ বিনিয়োগ করছে রক্ষণশীল সৌদি সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ