সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মে ২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
মহামরী করোনায় আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪৫ দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে মারা গেলেন মোট ২২৮ জন বাংলাদেশি।
স্থানীয় সময় শুক্রবার বিভিন্ন হাসপাতালে তাদের মৃত্যু হয়।এর মধ্যে নিউইয়র্কে ৪ জন ও নিউজার্সিতে একজন মারা গেছেন।
নিউইয়র্কে যে ৪ জন মারা গেছেন তার মধ্যে রয়েছেন সুরাইয়া আহমেদ নামের ৮৭ বছর বয়সী এক নারী। শুক্রবার সকালে লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে তার মৃত্যু হয়।
আরেকজন হলেন- ব্রুকলিনের বাসিন্দা মোহাম্মদ সামসুদ্দিন (৫৫)। নিঃসঙ্গ জীবন যাপনকারী সামসুদ্দিন বেশ কয়েকমাস ধরে কর্মহীন জীবনে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন।
শুক্রবার ভোরে তার রুমমেটরা তাকে মৃত অবস্থায় দেখতে পয়ে পুলিশকে জানায়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা করে জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
একইদিন কুইন্সের সানিসাইড মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ ফরিদ ভূঁইয়া (৭২) ও লং আইল্যান্ডের বাসিন্দা ও পেশায় সেলস পার্সন রথীন্দ্র নাথ কুমার সরকার (৫৫) মারা গেছেন।
এছাড়া আর নিউজার্সির প্যাটারসন সিটিতে মারা গেছেন আব্দুল কাদের মাখন (৭১)।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি