‘যৌন সুবিধা নিতেই দলের উচ্চ পদে নারীদের বহাল করেন ইমরান’

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮

প্রভাতবেলা আন্তর্জাতিক ডেস্কঃ বোমা ফাঁটিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সাবেক দ্বিতীয় স্ত্রী রেহাম খান। ‘যৌন সুবিধা নিতেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের উচ্চ পদে নারীদের বহাল করেন ইমরান খান’ এমন তথ্য ফাঁস করে রীতিমতো বেশ বড় বোমাই ফাটিয়েছেন রেহাম খান।

 

নিজের এক অপ্রকাশিত ‘রেহাম খান’ নামের আত্মজীবনীতেই এমন কথা লিখেছেন রেহাম। বইটি এখনও প্রকাশ না হলেও ইতিমধ্যেই প্রকাশিতব্য বইটির পাণ্ডুলিপির ৪০২ থেকে ৫৭২ পৃষ্ঠা ফাঁস হয়ে গেছে।

 

আত্মজীবনীমূলক এ বইয়ে সাবেক স্বামীর বেশ কিছু গোপন দিক তুলে ধরেছেন ইমরান খানের সাবেক দ্বিতীয় স্ত্রী।
ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দেন ইমরান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান হিসেবে আছেন তিনি। সেই দল নিয়েই আলোচনায় এখন রেহাম খান।

ইমরানের সাবেক এই স্ত্রীর দাবি, ‘যৌন সুবিধা নিতেই দলে (পিটিআই) নারীদের উচ্চ পদে বহাল করেন ইমরান খান’।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২ সহস্রাধিক

 

সম্প্রতি এক সাক্ষাৎকারেও রেহাম খান বলেন, ‘ইমরান খানের প্রতিষ্ঠিত পিটিআই দলে নারীরা তখনই উঁচু পদ পান, যখন তারা দলের প্রধানের সঙ্গে বিছানায় যেতে রাজি থাকেন। কেউ বড় পদ চাইলে ইমরান সরাসরি তাকে জানিয়ে দেন, তার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। যৌন সুবিধা নিতেই নারী নেত্রী ও কর্মীদের উচ্চ পদে বহাল করেন তিনি।’
২০১৫ সালের জানুয়ারিতে রেহাম খানকে বিয়ে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। একই বছরের অক্টোবরেই ভেঙে যায় তাদের সংসার।

 

প্রকাশ ছাড়াও ‘রেহাম খান’ নামের আত্মজীবনীতেই লিখেছেন আরেক পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরামকে নিয়েও শুধু ইমরানের দিকে আঙুল তুলেই ক্ষান্ত হননি রেহাম। এছাড়া রেহামের প্রথম স্বামী ড. ইজাজ রহমান, ব্রিটিশ ব্যবসায়ী সাইদ জুলফিকার বুখারির কথাও উল্লেখ আছে এই বইয়ে।

 

ইতিমধ্যেই বইটির প্রকাশ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে উল্লেখিত ব্যক্তিরা ও পিটিআই। রেহামকে আইনি নোটিশও পাঠিয়েছেন। তাইতো আকরাম খান ও ড. ইজাজ রহমান আইনি নোটিশ পাঠিয়েছেন রেহামকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ