সিলেট | |
প্রকাশিত: 12:54 PM, February 10, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেন। গতকালের ঝড়ে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি খেলাও স্থগিত করতে হয়েছে।
সিয়েরায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮০ মাইল অনেক উঁচু রাস্তার দোকানও পানির নিচে ডুবে গেছে। উত্তর ইংল্যান্ড সবচেয়ে বেশি বন্যার কবলে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
২৪০টিরও বেশি স্থানে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। বাসিন্দারা দুর্বিষহ জীবনের মধ্যে পড়েছেন। -ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি