রোববার মিটামইনে রাষ্ট্রপতির ছোট ভাইয়ের দাফন

প্রকাশিত: 1:34 AM, July 18, 2020

রোববার মিটামইনে রাষ্ট্রপতির ছোট ভাইয়ের দাফন

প্রভাতবেলা ডেস্ক: আগামী রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল হাইয়ের দাফন  বাদ জোহর কিশোরগঞ্জের মিঠামইনের পারিবারিক কবরস্থানে হবে।

আজ শুক্রবার বিকেলে বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে।

মো. আবদুল হাই  বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আবদুল হাইকে সিএমএইচে ভর্তি করা হয়েছিলো। করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই তাঁর (আবদুল হাই) নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুল হাইয়ের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ সংবাদ