সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল

প্রকাশিত: 1:20 PM, December 15, 2023

সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল
প্রভাতবেলা ডেস্ক: বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেয় কমিশন।

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ তুলে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তাঁর আবেদন মঞ্জুর হওয়ায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল হয়ে গেল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ