সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
রোববার (১২ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন মন্ত্রী। এসময় সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের হাসিমুখে সেবা দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিকবার সৌদি সফরের মাধ্যমে এ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে। সৌদির সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। সৌদির রেড সি গেটওয়ে টার্মিনাল ও আকওয়া পাওয়ার কোম্পানি বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ চূড়ান্ত করেছে। এছাড়া আরও বেশ কিছু সৌদি বিনিয়োগ পাইপলাইনে রয়েছে।
এ সময় মন্ত্রী চলতি বছরের মার্চে সৌদির বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে সৌদি ব্যবসায়ী দলের এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সামিটে যোগ দেওয়ার কথা উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব ১০ বিলিয়ন গাছ লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে বাংলাদেশের নানাভাবে সহায়তা করার সুযোগ রয়েছে। গাছ লাগানো ও এর পরিচর্যা থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্নভাবে সৌদি আরবকে সহায়তা প্রদান করতে পারে।
সভায় সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত সৌদির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত তুলে ধরেন।
এছাড়া ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলের হামলা বন্ধে রোববার রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক সামিটে যোগ দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি