সিলেট | |
প্রকাশিত: 8:44 PM, February 5, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা সোমবার তাদের সুপারিশকৃত ব্যক্তিদের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপের সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে তুলে দেবেন।
সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে তারা এই নামের তালিকা দেবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। এদিকে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা ব্যক্তিদের নাম দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির একজন সদস্য বলেন, কমিটির সোমবারের বৈঠকে সুপারিশ করা ব্যক্তিদের নাম চূড়ান্ত হতে পারে। এরপরই সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। ওই সময় রাষ্ট্রপতিকে সুপারিশ করা ব্যক্তিদের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি