১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে জর্ডান

প্রকাশিত: 6:23 PM, December 17, 2020

১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে জর্ডান

প্রভাতবেলা ডেস্ক:

আগামী বছর বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবেন বলে জানিয়েছেন জর্ডানের সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সানাল কুমার।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদলও উপস্থিত ছিলেন।

এ সময় সানাল কুমার জানান, তার প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬হাজার কর্মীই বাংলাদেশের। এ প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে আগামী বছর আরও ১২ হাজার কর্মী নিয়োগ হবে।

ভবিষ্যতে আরও বেশি কর্মী নেয়া হবে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠা জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ।

আরও পড়ুন  বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জর্ডানের তৈরি পোশাক কারখানায় বাংলাদেশের কর্মী নিয়োগ নিয়ে সানাল কুমার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বোয়েসেল’র আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ