অনুমোদন পেলে ১ লাখ কিট বানাবে গণস্বাস্থ্য

প্রকাশিত: 5:21 PM, March 27, 2020

অনুমোদন পেলে ১ লাখ কিট বানাবে গণস্বাস্থ্য

 

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনাভাইরাস শনাক্তকরণের এক হাজার কিটের স্যাম্পল আগামী ১০ এপ্রিল সরকারের কাছে দেবে গণস্বাস্থ্যকেন্দ্র। ১২ থেকে ১৩ এপ্রিলের মধ্যে স্যাম্পলে অনুমোদন পেলে ওই মাসেই ১ লাখ কিট উৎপাদন করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সব তথ্য জানান তিনি।

 

জাফরুল্লাহ চৌধুরী জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা ভাইরাস পরীক্ষার কিট উৎপাদন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী এপ্রিল মাসের ১০ তারিখের মধ্যে করোনা ভাইরাস শনাক্তকরণের এক হাজার কিট উৎপাদন করে পরীক্ষার জন্য সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (who) কাছে জমা দিতে পারবো। এরপর তারা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

 

তিনি জানান, সরকার যদি পরীক্ষা-নিরীক্ষার পর আমাদের ১২ থেকে ১৩ তারিখের মধ্যে অনুমোদন দেয়, তাহলে আমরা এপ্রিল মাসের মধ্যেই এক লাখ কিট শুধু বাংলাদেশের জন্য উৎপাদন করে জমা দিতে পারবো। এরপর আমরা আরো দশ লাখ কিট বিদেশের জন্য উৎপাদন করবো।

আরও পড়ুন  ১ লাখ ৯৩ হাজার বনাম ১হাজার

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ