অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ বাড়ল

প্রকাশিত: 12:42 PM, May 9, 2020

অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ বাড়ল

 

প্রভাতবেলা ডেস্ক:

করোনা পরিস্থিতিতে দেশে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৬ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে। আগের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ৭ মে পর্যন্ত।

 

শনিবার ( ৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

 

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গ বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও।

 

সাধারণ ছুটির মেয়াদ সরকার আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে। সর্বশেষ বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ