সিলেট | |
প্রকাশিত: 4:36 PM, January 26, 2020
প্রভাতবেলা ডেস্ক:
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রভাব বিস্তার করছেন, বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের এমন অভিযোগে ফজলে নূর তাপস বলেছেন, ইশরাকের অভিযোগ সম্পূর্ণ অমূলক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি যে সুবিধা পাচ্ছেন, আমিও সেটা পাচ্ছি।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় নির্বাচনি প্রচারণাকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, আসন্ন নির্বাচনে ঢাকাবাসী উন্নত ও আধুনিক ঢাকা গড়ার পক্ষে নৌকায় রায় দেবে। আমরা পুরো ঢাকায় চষে বেড়াচ্ছি। বিপুল গণজোয়ার দেখছি। ঢাকাবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত লক্ষ্য করছি। জনগণ উন্নত ঢাকার পক্ষে রায় দিয়ে নবসূচনা সৃষ্টি করবে।
তিনি বলেন, নির্বাচিত হলে পঞ্চায়েত ব্যবস্থা পদ্ধতি চালু করব। এর মাধ্যমে সামাজিক আন্দোলন গতিশীল করে সমাজ থেকে মাদক প্রতিরোধ করব।
তিনি আরও বলেন, সচল ঢাকার রূপরেখায় গণপরিবহন ঢেলে সাজানো হবে। প্রতিটি সড়ক বিন্যাস করা হবে। সড়কে দ্রুতগতির, ধীরগতির, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহনের জন্য আলাদা লেন করা হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি