উপ নির্বাচনে ভোট ডাকাতি নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক : সিলেট বিএনপি

প্রকাশিত: 7:39 PM, October 19, 2020

উপ নির্বাচনে ভোট ডাকাতি নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক : সিলেট বিএনপি

প্রভাতবেলা প্রতিবেদক:

‘ঢাকা-৫ ও নওগা-৬ আসনসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উপ নির্বাচনে সরকারের ভোট ডাকাতি দেশের ধ্বংসপ্রায় নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়ার শামিল’ । এমন নির্বাচনকে সুষ্ঠু আখ্যায়িত করার মাধ্যমে নির্লজ্জ নির্বাচন কমিশন নিজেদের দালালীর মুখোশ উন্মোচিত করেছে। এই কমিশনের অধিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়। নির্বাচন কমিশনকে পদত্যাগ ও ভোট ডাকাতির নির্বাচনী ফলাফল বাতিল করতে হবে। অন্যথায় ভোট ব্যবস্থা ধ্বংসের দায়ে দালাল কমিশনকে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিএনপি’র কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন ।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে বন্দী করে গৃহবধুকে গণধর্ষণ সিলেটের ইতিহাস ঐতিহ্যকে ভুলুন্টিত করেছে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ১০ হাজার টাকা ঘুষের জন্য নিরপরাধ রায়হানকে হত্যা দেশে মানবাধিকার লংঘনের বহিঃপ্রকাশ। এভাবে কোন দেশ চলতে পারেনা। সরকারী মদদ ও বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং বিনাবিচারে মানুষ হত্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এথেকে জাতিকে মুক্ত করতে সরকারের পদত্যাগের বিকল্প নাই। দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে সকল জুলুম-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ৭২ বছর পর সিসিক’র ১০ কোটি টাকার জমি উদ্ধার

জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি কাউন্সিার রেজাউল হাসান কয়েস লোদী,  অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল ও শামীম আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, মৎস্যজীবী দলের আহবায়ক একেএম তারেক কালাম,  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলাতানা ডেইজী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ