সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের মাস্কাত শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে সেদেশের আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহত রাজিব হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামের জনতা বাজার এলাকার মো. নূরনবীর ছেলে।
নিহতের চাচাতো ভাই মো. আরিফ হোসেন বলেন, জীবিকার তাগিদে দুই বছর আগে ওমানে যান রাজিব। সেখানে আরও লোকজনের সঙ্গে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন তিনি। মঙ্গলবার দুপুরে মাস্কাত শহর থেকে মাইক্রোবাসযোগে কয়েকজনের সঙ্গে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজিব।
জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, রাজিব অত্যন্ত ভালো ছেলে। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি