গোলাপগঞ্জে বিএনপি নেতা উজ্জল গ্রেফতার, মুক্তির দাবী

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

গোলাপগঞ্জে বিএনপি নেতা উজ্জল গ্রেফতার, মুক্তির দাবী

প্রভাতবেলা ডেস্ক:

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান উজ্জলকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুর গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু , ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন লিলন, ইউপি কৃষকদলের আহবায়ক আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান উতু, সাবেক সাধারণ সম্পাদক সালমান আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাছুম আহমদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা জাহেদুর রহমান মান্না, ঢাকা দক্ষিণ সরকারী কলেজ ছাত্রদল নেতা কামিল আহমদ তালুকদার বিএনপি নেতা মনিরুজ্জামান উজ্জলকে গ্রেফতারে নিন্দা জানান।

গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির নেতৃবৃন্দ বলেন, “জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহৌৎসব চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন  তিন যুগ পর ‘নতুন কোচ’ সিলেট-চট্টগ্রাম রুটে

তারা আরোও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের বাক- স্বাধীনতা ও হারানো গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা যাতে নিরুৎসাহী হয় কিংবা অংশগ্রহণ করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান উজ্জল রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান গোলাপগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ