জকিগঞ্জে ছয় হাজার পিস ইয়াবাসহ আটক ৫

প্রকাশিত: 5:21 PM, July 30, 2020

জকিগঞ্জে ছয় হাজার পিস ইয়াবাসহ আটক ৫

 

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের জকিগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ । এ সময় নগদ টাকাসহ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র দিক-নির্দেশনায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের এর নেতৃত্বে জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের পশ্চিম কসকনকপুর গ্রামে একটি পরিত্যাক্ত কারখানার সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুলতানপুর গ্রামের মৃত আফতার আলীর পুত্র মোঃ আব্দুস সহিদ (৩৩)-কে ৫,০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক মোঃ আব্দুস সহিদকে ইয়াবা কারবারের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে উত্তর আইয়র গ্রামে নজরুল ইসলামের বাড়ীতে ইয়াবা রাখার বিষয় তথ্য প্রদান করে। তার দেয়া তথ্য মতে অভিযানকারী দল ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ীতে রাত ০২.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে। এ সময় নজরুলের স্ত্রী ফাতেহা বেগম, মেয়ে নুসরাত , একই গ্রামের আব্দুল মোমিনের পুত্র রাসেল আহমদ, মৃত খলিলুর রহমানের পুত্র কিবরিয়াকে নগদ টাকা ও ১০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আরও পড়ুন  সাবেক এমপি মজিদ খান গ্রেপ্তার

এ ঘটনায় পৃথক এজাহারের ভিত্তিতে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান জানান যে, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে। সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কামনা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলাকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ