সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জ থেকে ৯৩ বোতল ফেন্সিডিলসহ আ. হামিদ (৩৫) নামের পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ ।
গতকাল ১২ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া এলাকায় সিনি. এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি এ.কে. এম কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ । অভিযানে ৯৩ বোতল ফেন্সিডিলসহ আ. হামিদ নামের পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।
র্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত আ. হামিদ জকিগঞ্জের বড় পাথর এলাকার আব্দুল আজিজের পুত্র । জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি