সিলেট | |
প্রকাশিত: 6:41 PM, June 16, 2020
প্রতিনিধি,সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ট্যাকেরঘাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় প্রাঙ্গনে উপজেলার মাধ্যমিক স্কুলে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ট্যাকেরঘাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস নৃ-গোষ্ঠী শিক্ষার্থী অভিভাবক এন্ড্রো সলোমার, রুপম রাকসাম, পূলক আজিম, শিক্ষার্থী তিলোত্তমা দিব্রা, পূর্ণিমা মারাক, সৌরভ দ্রিবা প্রমুখ।
এসময় নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, জেলা ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ছিলেন।
সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী মাধ্যমিক স্কুলে যাতায়াত সুবিধার্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেন। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ২১শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৪হাজার, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ২২শিক্ষার্থীর প্রত্যেককে ৩হাজার, মাধ্যমিক স্কুলে পড়ুয়া ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে ২৫০০টাকা, ১০০শিক্ষার্থীর প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পড়ুয়া ২০০ শিক্ষার্থীর প্রত্যেককে খাতা, কলম, রং পেন্সিল, বিশুদ্ধ পানি সংরক্ষণের বোতল , রেইনকোটসহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ এবং নৃ-গোষ্ঠী ৯টি গ্রামের ৯টি সংগঠনের প্রত্যেক সদস্যদের মধ্যে জার্সি, ৯টি ফুটবল, সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী জানান- মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অধীনে এ উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশী সুবিধাবঞ্চিত ১০পরিবারের জন্য ২ লাখ ২০ হাজার নির্মাণ ব্যায় সাপেক্ষে এ কর্মসুচীর আওতায় খুব দ্রুত সময়ের মধ্যে নতুন বসতঘর নির্মাণ করে দেয়া হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি