সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
এই দুই বোনের বাড়ী সিলেট জেলার কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামে। তাদের বাবা ডা.শামসুল ইসলাম চৌধুরী। দুই বোন সদ্য প্রকাশিত ৩৮তম বিসিএস পরীক্ষার ফলাফলে প্রশাসন ক্যাডারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ডা. শামসুল ইসলাম চৌধুরীর বড় মেয়ে ফাতেমাতুজ জুহরা চাঁদনী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন, অপর মেয়ে সাদিয়া আফরিন তারিন একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিতে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।
ফাতেমাতুজ জোহরা চাঁদনী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। স্কুল জীবন থেকে অত্যন্ত মেধাবী এই দুই বোন উচ্চ পর্যায়ে অধ্যয়নরত থাকা অবস্থায় শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য বয়ে এনে কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করেন।
সিভিল সার্ভিসে কানাইঘাট উপজেলা থেকে ৩৮ তম বিসিএস পরীক্ষায় (এডমিনিস্ট্রেশন) উত্তীর্ণ ফাতেমাতুজ জুহরা চাঁদনী ও সাদিয়া আফরিন তারিন সুপারিশপ্রাপ্ত হওয়ায় এলাকার লোকজন আনন্দিত । তাদের এমন সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে অভিনন্দন জানিয়েছেন।
অপরদিকে তাদের আরেক ছোট বোন সামিয়া প্রীতিও অত্যন্ত মেধাবী। সে শাবিপ্রবিতে অধ্যয়নরত আছেন। দুই মেয়ের বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাদের গর্বিত পিতা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল ইসলাম চৌধুরী তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি