সিলেট | |
প্রকাশিত: 8:01 PM, March 16, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই ইউরোপ থেকে ৯৬ যাত্রী নিয়ে বাংলাদেশে এসেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। এয়ারলাইন্সটির কিউআর-৬৩৪ ফ্লাইটটি ইতালির ৬৮ জনসহ জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের ৯৬ জন যাত্রী নিয়ে ঢাকায় এসেছে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা ইউরোপ থেকে যাত্রী আনতে নিষেধ করেছিলাম। এই ফ্লাইটটি যাত্রী নিয়ে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায়, মন্ত্রণালয় অনুমতি দিয়েছে।
তিনি বলেন, সিভিল এভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের দেশের সিভিল এভিয়েশনকেও এ ব্যাপারে অসন্তোষের কথা জানাবো। এরপর আর কোনো ফ্লাইটকে কোনোভাবেই নামতে দেওয়া হবে না।
এর আগে, রবিবার (১৫ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। যদি কোনো এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি