ফিলিস্তিনি স্কুলে আগুন দিল ইসরায়েলিরা

প্রকাশিত: 2:31 PM, January 29, 2020

ফিলিস্তিনি স্কুলে আগুন দিল ইসরায়েলিরা

 

বিশ্বভূবন ডেস্ক:

 

অধিকৃত পশ্চিমতীরে অবস্থিত ফিলিস্তিনিদের একটি স্কুলে অগ্নিসংযোগ ঘটিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি ইহুদিরা। এ সময় তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির দেয়ালে বর্ণবাদী স্লোগানও লিখে দিয়েছে।

 

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্কুল কর্তৃপক্ষের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

 

দক্ষিণ নাবলাস শহরের শিক্ষা পরিচালকের মুখপাত্র আইয়াদ আওয়াদ বলেছেন, অঞ্চলটির আইনাবাস মাধ্যমিক বিদ্যালয়ে একদল ইহুদি জোরপূর্বক প্রবেশ করে। পরে তারা সেই স্কুলটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধরা শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে সবাইকে বের করে দিয়ে সেখানে ব্যাপক মাত্রায় ভাঙচুর চালায়।

 

 

তিনি আরও বলেন, ইহুদিদের দেওয়া আগুন শ্রেণিকক্ষসহ সর্বত্র ছড়িয়ে পড়ে। তখন বিক্ষুব্ধরা স্কুলের দেয়ালে হিব্রু ভাষায় বর্ণবাদী স্লোগান লিখে যায়।

 

 

উল্লেখ্য, ফিলিস্তিনের বিভিন্ন শহর ও মসজিদগুলো প্রায়ই এমন অবৈধ বসতি স্থাপনকারীদের বর্ণবাদী হামলার শিকার হয় বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে।

আরও পড়ুন  হামলার শঙ্কায় মার্কিন কংগ্রেসের অধিবেশন বাতিল

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ