সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
আল-কায়েদা নেতা কাসেম আল-রায়মি মার্কিন সেনাদের হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বরাতে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, আল-কায়েদা নেতা কাসেম আল-রায়মির ওপর বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলেন মার্কিন সেনা বাহিনীর গোয়েন্দারা। শেষ পর্যন্ত ইয়েমেনে তার ওপর হামলা চালানো হলো। আর এই হামলায় প্রাণ গেল রায়মির।
ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বার্তায় তিনি বলেছেন, ইয়েমেনে আমাদের সেনারা একটি সফল অভিযান পরিচালিত করেছে। তাদের অভিযানে সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়েদার নেতা কাসেম আল-রায়মি নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। তবে মার্কিন সেনাদের অভিযানে ঠিক কবে আল-রায়মি নিহত হয়েছেন সে বিষয়ে হোয়াইট হাউস কিছুই বলেনি।
উল্লেখ্য, কাসেম আল-রায়মি ১৯৯০ সালে আল-কায়েদার সঙ্গে জড়িত হন। ২০০৪ সালে তিনি আফগানিস্তান থেকে ইয়েমেনে পাড়ি জমান। তার নেতৃত্বে বেশ কিছু সশস্ত্র অভিযান চালিয়েছে আল-কায়েদা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি