সিলেট | |
প্রকাশিত: 5:10 PM, June 11, 2020
বিশ্বভূবন ডেস্ক:
রাশিয়াতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ ৯৩ হাজার ছয়শ ৫৭ জন এবং মারা গেছে ছয় হাজার তিনশ ৫৮ জন। সারাবিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রাশিয়া এখন তিন নম্বরে রয়েছে।
তবে দেশটিতে করোনাভাইরাসের জেরে আরোপিত বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। টানা দুই মাস ধরে লকডাউনে থাকার পর কিছুটা নিয়ম-নীতি শিথিল হচ্ছে মস্কোতে।
জানা গেছে, মস্কোতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কড়া নিয়ম শিথিল হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারেও কড়াকড়ি কমছে।
মস্কো শহরের মেয়র সার্গেই সোবিয়ানিন ঘোষণা করেছেন, ভাইরাসের বিরুদ্ধে শহরটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় করোনা প্রকোপ অনেকটাই কমেছে। সেই সঙ্গে জনগণও সচেতন হয়েছে।
তিনি আরো বলেছেন, সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা সর্বশেষ বিজয় পর্যন্ত পদক্ষেপ নিতে থাকবো। স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে আজ বুধবার সে দেশে ১১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর মোট আক্রান্তের ৪০ শতাংশ ঘটেছে রাজধানী মস্কোতে। সূত্র : ভয়েস অব আমেরিকা
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি