সিলেটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা অনুষ্ঠান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ জুলাই ) রাতে নগরীর মির্জাজাঙ্গালে জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা স্বেছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, মহানগর স্বেছাসেবক লীগের সভাপতি আফতাব খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু প্রমুখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ