সিলেট জেলা ছাত্রলীগের শোক র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: 8:21 PM, August 13, 2023

সিলেট জেলা ছাত্রলীগের শোক র‌্যালী অনুষ্ঠিত

প্রভাতবেলা ডেস্ক:

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল শোক র‌্যালী বের করা হয়।

 

রবিবার বিকাল ৪টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠ থেকে এই বিশাল শোক র‌্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোক র‌্যালী পূর্বে রেজিষ্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতি হারিয়েছে। এ দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতক চক্রের হাত থেকে। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তাঁর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি। রাষ্ট্রীয় মর্যাদায় দিনটি পালনে সারা দেশে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাঠিতেই হচ্ছে। যারা এখনো পলাতক রয়েছে তাদেরও বিচার এই বাংলার মাঠিতেই হবে।

আরও পড়ুন  ঘুড়ি মার্কার গণসংযোগে শফিউল আলম নাদেল

 

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় বিশাল শোক র‌্যালী পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, মহানগর আওয়ামী লীগের কৃষি সমবায় সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগ সদস্য আব্দাল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু মিঠু, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ