সিলেট | |
প্রকাশিত: 2:29 PM, May 2, 2021
প্রভাতবেলা ডেস্ক:
দেশের ১৭২০ জন পুরুষ ও নারী ক্রিকেটারকে মোট ২ কোটি টাকার আর্থিক সহায়তা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহায়তা পাওয়া ক্রিকেটারদের অধিকাংশই বিসিবির চুক্তির আওতার বাইরে রয়েছে।
শনিবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বিসিবির চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররাও এই ২ কোটি টাকার আর্থিক সহায়তার মধ্যে থাকবেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসানের পরামর্শে এমন উদ্যোগ নিয়েছে বোর্ড। কোভিড-১৯ মহামারীর কারণে ঘরোয়া প্রতিযোগিতায় যেসব ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন ১৪৩৩ জন পুরুষ ও ২৮৮ জন নারী খেলোয়াড়দের চিহ্নিত করা হয়েছে।
প্রণোদনার জন্য ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম-দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগ, নারীদের জাতীয়, উদীয়মান এবং অনূর্ধ্ব-১৯ দল, নারীদের জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার বিভাগ এবং প্রথম বিভাগের লিগগুলো থেকে খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি