৫২ নাম সহ ২শ জন আসামীঃ গ্রেফতার ৩ঃ বাদজুম্মা বিক্ষোভ

প্রকাশিত: 2:25 AM, March 2, 2018

৫২ নাম সহ ২শ জন আসামীঃ গ্রেফতার ৩ঃ বাদজুম্মা বিক্ষোভ

জৈন্তাপুরে হাফিজ মুজাম্মিল হত্যায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হচ্ছেন- কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী গ্রামের মছুন আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম(৪০), কেন্দ্রি গ্রামের আজিজুল হকের ছেলে কবির আহমদ (৩৫) ও ১নং লক্ষীপুর আমবাড়ী গ্রামের জাকির হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম(২৭)।

সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর মৌজার আমবাড়ী পশ্চিম মহল্লা জামে মসজিদ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহতের ঘটনায় এর আগে মামলা দায়ের করা হয়। জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা মামলার নং-১৪(০২)১৮। মামলায় পুলিশ এজাহার নামীয় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় গোটা জৈন্তা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিহতের সমর্থকরা আজ বাদ জুম্মা সারা সিলেটে বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করেছেন।

গত ২৬ ফেব্রুয়ারী  সোমবার রাত ১১ টার দিকে ‘ভন্ড’ আটরশী ভক্ত গাজী সুলেমান আল কাদরী তার বক্তব্য প্রদানে ইলামের অপব্যখ্যা করলে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে হাফিজ  মোজ্জাম্মেল হোসেন নিহত হন। আহত হন মাওলানা আব্দুস সালামসহ অর্ধশত মানুষ। এতে হরিপুর বাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস ছালাম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমানকে প্রধান আসামী করে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন  জুড়ীতে পৈশাচিক বর্বরতা, ২হাজার মোরগ পুড়িয়ে হত্যা

মামলার অন্যান্য আসামীরা হলেন- জৈন্তাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সেনা অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান (৫২), সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া(৫৫), বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী (৫৫), ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা গাজি সুলোমান হুসাইন (৪১), ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সভাপতি মাওলানা আবুল বাশার (৫৬), শ্রীপুর পাথর কোয়ারীর সাধারণ সম্পাদক দিলদার হোসেন(৩৫), জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শ্রীপুর পাথর কোয়ারীর সভাপতি আব্দুল আহাদ (৪৫), বাংলাবাজার জামে মসজিদের ইমাম আব্দুন নূর(৪০), হরমুজ আলী (৫৭), সুলেমান হোসেন কন্টু (৪৭), হযরত আলী (৪৩), শরিফ উদ্দিন (২৮), হেলাল আহমদ(৩০), আব্দুল কাইয়ুম (৪০), আবুল খায়ের(৩৮), মাইজুল ইসলাম (৩৩), আব্দুল কাদির (৪০), আলী আসগর (৩৩), নুরু মিয়া(৩৬), আক্তার হোসেন(৩০), হারুন মিয়া হারু(৫৫), মঈনুদ্দিন (৩২), আব্দুল জব্বার (৩৫), মের্শেদ মিয়া (২৭), ফখরুল ইসলাম (৩৫), আছাব আলী (৪০), জাহাঙ্গীর (৩০), ইউপি সদস্য আব্দুল মোতালেব (৪৮), আব্দুল আহাদ (২২), জাকির হোসেন (৪০), সুহেল আহমদ (৩৬), আব্দুল মালিক (৪০), শাহীন (৩০), রুবেল (২৮), আব্দুল আহাদ (৪০), শাহীন (২০), সাদেক (৪০), আবুল (২৫), মাহফুজ (৩০), শামীম (২৭), নজরুল ইসলাম টেইলার (৩৫), ছানা উল¬া (৩০), আলী আসাদ (৩০), জাহাঙ্গীর (৩৫), জাহাঙ্গীর মোল্লা (৪০), বাবুল (৩০), সাদেক (৩২), শরিফ (২৫) সহঅজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামী করা হয়েছে।

আরও পড়ুন  জুড়ীতে বোনের জায়গা আত্মসাতে ভাগ্নির ঘর ভাংচুর

এ বিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মঈনুল জাকির বলেন- এজাহার নামীয় ৩ জন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন- না, কোন অভিযোগ আমাদের নিকট আসেনি।অফিসার ইনচার্জ মঈনুল জাকির বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা ও আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ