সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা দক্ষিণের ভোটে হেরে দলের ডাকা হরতালে যোগ দিয়েছেন ইশরাক হোসেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তিনি।
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে যোগ দেন ইশরাক।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল সমর্থনে নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
এ সময় রিজভী বলেন, রাজধানীতে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে। সরকার হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।
এ দিকে হরতাল ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচনি দায়িত্বের অংশ হিসেবে মাঠে রয়েছে বিজিবিও।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি